Friday, February 6, 2026
বাড়িরাজ্যহাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলে কৈলাশহর - ধর্মনগর রাস্তা অবরোধ করল...

হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবার অভিযোগ তুলে কৈলাশহর – ধর্মনগর রাস্তা অবরোধ করল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : ঊনকোটি জেলা হাসপাতালের জরাজীর্ণ অবস্থা এবং এই জেলা হাসপাতালের বেহাল স্বাস্থ্য পরিষেবা চলছে। তা নিয়ে কৈলাসহর-ধর্মনগরের রাস্তা অবরোধে সরব হলেন বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে চন্ডীপুর ব্লক যুব কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালের সম্মুখে বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধে করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্যরা।

বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিধায়ক বিরজিৎ সিনহা জানান, ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কয়েকবার স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নজরে আনার পরও এখন অব্দি ঊনকোটি জেলা হাসপাতালের কোনো পরিবর্তন হয়নি। তীব্র জরাজীর্ণ অবস্থায় রয়েছে জেলা হাসপাতাল। জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, বিশুদ্ধ পানীয়জল নেই, গোটা ঊনকোটি জেলা হাসপাতাল অপরিস্কার ও অপরিচ্ছন্ন, হাসপাতালের শৌচালয় ব্যবহারের অযোগ্য, কোনো ধরনের টেন্ডার ছাড়াই ঔষধ ক্রয় করা হচ্ছে। এতসবের পরও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন। জেলা হাসপাতালের এই অবস্থা নিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা ঊনকোটি জেলাশাসকের তীব্র সমালোচনা করেন। জেলাশাসকের পক্ষ থেকে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার ফলে জেলাশাসকের তীব্র সমালোচনা করেন বিরজিৎ সিনহা।

তাছাড়া ঊনকোটি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির ভূমিকা নিয়েও সরব হয়েছেন বিধায়ক বিরজিত সিনহা। রোগী কল্যান সমিতির পক্ষ থেকে কোনো ধরনের বৈঠক ডাকা হয় না বলে উনার অভিযোগ। বিরজিত সিনহা একজন জনপ্রতিনিধি হওয়া সত্বেও উনাকে রোগী কল্যান সমিতির বৈঠকে আমন্ত্রণ করা হয়না বলে জানান তিনি। প্রায় এক ঘন্টা জেলা হাসপাতালের সম্মুখে কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধ করার পর জেলা হাসপাতালের মেডিকেল সুপারিন্টেন্ডেন্টের নিকট ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য