Friday, February 6, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর ঘোষণার তীব্র প্রতিবাদ করলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, মেয়র বললেন সস্তা রাজনীতি...

মুখ্যমন্ত্রীর ঘোষণার তীব্র প্রতিবাদ করলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, মেয়র বললেন সস্তা রাজনীতি করছে বিরোধীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ জুলাই :৬ জুলাই ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট ব্যক্তি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার কথা বলেছেন। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জির একটি মর্মর মূর্তি স্থাপন করার ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী আগরতলা পুর নিগমের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় জল ঢেলে যাওয়ার জন্য বিতর্ক সৃষ্টি করছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল গুলির পাশাপাশি সরকারের শরিক দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা।

সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে ত্রিপুরা রাজ্যের রাজবাড়ি লালমহল থেকে আগরতলা টাউন হল করা হয়েছে। এর বিরোধিতা করা হয় নি। পাশাপাশি রাজবাড়ী দরবার হলের নাম পরিবর্তন করে সুকান্ত একাডেমি করা হয়েছে। অপরদিকে কংগ্রেস সরকারের আমলে ভিক্টোরিয়াল মেমোরিয়াল হাসপাতালের নাম পরিবর্তন করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল রাখা হয়েছে। রাজ আমলের আস্তাবল ময়দানের নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ ময়দান রাখা হয়েছে। এভাবে একের পর এক পুরনো ঐতিহ্যকে মুছে ফেলার জন্য নামকরণ পরিবর্তন করা হচ্ছে। এখন দেখা যাচ্ছে আগরতলা টাউন হলের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এর তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি, আগরতলা শহরের মধ্যে অন্য কোথাও শীততাপ নিয়ন্ত্রিত একটি হলঘর নির্মাণ করে তার নাম করণ শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করুন। কিন্তু আগরতলা টাউন হল নয়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এভাবে একের পর এক গৌরবময় স্থানের নাম পরিবর্তন করে ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু পূবর্তন মুখ্যমন্ত্রী বড়মুড়া, গন্ডাছড়া এবং আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে যথাক্রমে হতাই কাতর, গন্ডা তৈইসা এবং মহারাজা বীর বিক্রম বিমানবন্দর নামকরণ করেছেন।

এর জন্য বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান বিধায়ক রঞ্জিত দেববর্মা। এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বিরোধীদের বিরোধিতাকে এড়িয়ে গেলেন। তিনি বলেন, বিতর্ক যারা করেন তারা সবসময়ই বিতর্ক করেন। আগরতলা পুর নিগম নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগরতলার টাউন হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে নামকরণ করার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে। এমন মহান ব্যক্তিদের নামে যদি আরো সুযোগ পাওয়া যায় তাহলে নাম পরিবর্তন করা হবে। আগের সরকারকে কাঠগড়ায় তুলে বলেন তারা যদি আশির দশকের দাঙ্গার সময় মদত পুষ্টদের নাম করে বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে গেছেন। তাহলে এখন কেন তারা আগরতলা টাউন হল নিয়ে সস্তা রাজনীতি করছে? খুব দ্রুত আগরতলা টাউন হলে শ্যামাপ্রসাদ মুখার্জির মর্মর মূর্তি স্থাপন করা হবে বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য