বাড়িরাজ্যশপিং মল থেকে চকলেট চুরির ঘটনায় গ্রেফতার ১

শপিং মল থেকে চকলেট চুরির ঘটনায় গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :রাজধানীর এক শপিং মল থেকে চুরির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে। পশ্চিম আগরতলা থানার ওসি জানান বুধবার রাতে শপিং মল থেকে চকলেট চুরি করে নিয়ে যাওয়ার সময় সুকান্ত দাস নামে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয়।

তখন শপিংমলের কর্মীরা তাঁকে আটক করে। পরবর্তী সময় তাকে পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শপিংমলের পক্ষ থেকে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত যুবককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃত সুকান্ত দাস পূর্বেও শপিংমলে চুরি করেছিল। পরবর্তী সময় শপিংমলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তাকে শনাক্ত করা হয়। এবং বুধবার রাতে তাকে হাতেনাতে আটক করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য