স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার অনিয়মিত কর্মচারীরা। বিভিন্ন সময় নিয়মিতকরণের দাবিতে রাস্তায় নেমেছে। অথচ আন্দোলন সফল হয়নি। তাই এবার মহাকরণ অভিযানের ডাক দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।
৪ জুলাই শুক্রবার করা হবে মহাকরণ অভিযান। বুধবার সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান ৪ জুলাই শুক্রবার সকাল ১১ টায় ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সমবেত হবে। সেখান থেকে মিছিল করে তারা মহাকরণের উদ্দেশ্যে রওয়ানা হবে। পুলিশ যেখানে তাদেরকে আটকে দেবে সেখান থেকে এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন প্রদান করবে।

