Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরহস্যজনক মৃত্যু ছাত্রীর

রহস্যজনক মৃত্যু ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : রাজধানীর ৭৯ টিলা স্থিত এজি কোয়াটার রহস্যজনক মৃত্যু নাবালিকার। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। নাবালিকার নাম কাবেরী দাস। পিতার নাম পলাশ দাস। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার নাগাদ পড়তে বসে আচমকায় মায়ের চোখের আড়াল হয়ে যায় কাবেরী। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে তার মা মেয়েকে না পেয়ে কোয়াটারের বাইরে আসে। রাত সাড়ে আটটার নাগাদ থানায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার পর হঠাৎ মা বলে চিৎকার শুনতে পায়। তারপর দেখে কোয়ার্টারের নিচে মেয়ে আধমরা হয়ে পড়ে আছে।

 সাথে সাথে জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক সমস্ত রকম চেষ্টা করে রাত সাড়ে দশটার নাগাদ ব্যর্থ হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃত নাবালিকার মা জানান, তার মেয়ে কোনভাবেই আত্মহত্যা করতে পারে না। সে  অক্সিলিয়ামের ছাত্রী ছিল। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের কাছে পড়তে বসেই হঠাৎ নিখোঁজ হয়। তার মায়ের আশঙ্কা মেয়েকে কেউ খুন করেছে। কয়েকজন ব্যক্তিকে কোয়ার্টারে আশপাশে ঘোরাফেরা করতে দেখেছিলেন তিনি। গোটা বিষয়টি এখন তদন্ত সাপেক্ষ। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য