স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন :মেয়ের অসুস্থতার জন্য হাসপাতালে বাড়ির লোকজন।সুযোগ পেয়ে বাড়িতে থাবা বসালো চোরের দল। ঘটনা রাজধানীর বনকুমারি সৎসঙ্গ আশ্রম সংলগ্ন বিশ্বনাথ ঘোষের বাড়িতে। জানা যায়, গত ২২ শে জুন উনার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় আগরতলা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল।
তারপর মেয়ের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আই সি ইউ -তে রাখা হয়েছিল। তাই বাড়ির লোকজনেরা সেদিন রাতের বেলা বাড়ি ফিরে নি। রবিবার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর রাতের বেলা বিশ্বনাথ বাবু এবং উনার স্ত্রী বাড়ি ফিরেন সাড়ে দশটার নাগাদ। তখন দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে আছে। তারপর লক্ষ করে চলে না ওনার ঘরে থাবা বসিয়ে সাত থেকে আট ভরী স্বর্ণালংকার এবং নগদ সাত হাজার টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ একটি মামলা হাতে নিয়ে চুরি কান্ডের তদন্তে নেমেছে।

