স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : আমবাসা বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির খেসারত দিতে হলো বেশ কয়েকটি পরিবারকে। আমবাসা পুর পরিষদের দুই নং ওয়ার্ডের ডলুবাড়ি সার্কেট হাউস সংলগ্ন এলাকা একটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এবং বিদ্যুতের খুঁটির সার্ভিস লাইনের তার ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে দুইটি দোকানের উপর। যার ফলে বিপদের সম্মুখীন এলাকাবাসী।
পাশাপাশি এলাকার বহু বাড়িতেই লাইট, বিদ্যুতিক পাখা, ইনভেটার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে দুইটি দোকানের ব্যবসায়িকদেরও ক্ষতি হচ্ছে। এ বিষয়ে এলাকাবাসীরা জানায় বিগত ছয় মাস ধরে এই তার গুলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে ও কাজের কাজ কিছুই হয়নি। বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় এলাকার মানুষরা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এখন দেখার বিষয় কবে নাগাদ আমবাসা বিদ্যুৎ দপ্তরের টনক নড়ে।

