Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে অবস্থিত হাবেলি

অসামাজিক কার্যকলাপের নিরাপদ স্থান চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে অবস্থিত হাবেলি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : পুরাতন আগরতলায় অবস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে ত্রিপুরার গ্রামের কুঁড়েঘরের ছাদ অনুযায়ী নকশা করা ত্রিপুরী গম্বুজ রয়েছে। গম্বুজটি একটি স্তূপের মতো কাঠামো দ্বারা তৈরি করা হয়েছে‌। যাক সকলে হাবেলি নামে জানে। পূবর্তন সরকারের সময় ২০২১ সালে তৎকালীন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীর হাত দ্বারা উদ্বোধন হয়েছিল এই হাবেলি। কিন্তু বর্তমানে এটা অসামাজিক কাজকর্মের অন্যতম নিরাপদ স্থান হয়ে উঠেছে। প্রশাসনিক দৃষ্টির আড়ালে দিন দিন এটা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের হাভেলি হয়ে উঠছে।

এলাকার বিধায়ক খারচি পূজার চেয়ারম্যান হন। অথচ বছরে পর বছর ধরে এই হাবেলি করুণ দশায় পরিণত হচ্ছে। প্রশাসন সবকিছু জেনে শুনে আড়ালে থেকে নেশা কারবারিদের জন্য নিরাপদ জায়গা হিসেবে স্থানটি যেন উপহার দিয়েছে বলে মনে হয়। প্রতিদিন দুপুর থেকেই শুরু হয়ে যায় অসামাজিক কার্যকলাপ। স্থানীয়রা জানান সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই হাবেলি তৈরি করা হয়েছিল। এই হাবেলি বর্তমানে দর্শনার্থীদের কোন কাজে আসছে না। গত কয়েকদিন আগে এই হাবেলির ভেতর বন্যার জল প্রবেশ করে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কর্মীরা এই হাবেলির ভেতর প্রবেশ করে দেখতে পায় মদের বোতল, গ্রাস এবং বিভিন্ন সরঞ্জাম পড়ে আছে। বর্তমানে এটি অত্যন্ত অযত্নে ভুগছে। প্রশাসনের প্রয়োজন অবিলম্বে এই হাবেলি সংস্কার করে যথাযথ কাজে ব্যবহার করার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য