স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুন: চুরি, ছিনতাইয়ের কুখ্যাত মাস্টারমান্ডকে এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করল বটতলা ফাঁড়ির পুলিশ। তারা সম্প্রতি বটতলা একটি টমটম চুরি করেছিল। টমটমের নম্বর টি আর ০১ ই আর ৪০২৪ ।
পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নেমে জিরানিয়া থেকে শিবু সাহা নামে এক কুখ্যাত চোরকে আটক করে। তার বাড়ি আড়ালিয়া চৌমুহনি এলাকায়। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে আগেও এমন টমটম চুরি করেছিল। তার সহযোগী দুলাল দাস এবং রাজু দাস। পুলিশ তাদেরও আটক করেছে। তারপর পুলিশ তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একটি নম্বর বিহীন চুরি যাওয়া বাইক আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তুলে পুলিশ।

