বাড়িরাজ্যজলাশয় সংস্কারের শিলান্যাস করলেন মেয়র

জলাশয় সংস্কারের শিলান্যাস করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুন : আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৪ নং ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকার জলাশয় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। এলাকাবাসী সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন কারণে জলাশয়টি ব্যবহারে উপযোগী ছিল না। মশা মাছির উৎপত্তি স্থল ছিল এটা। শুক্রবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এই জলাশয়টি পুনর্জীবিত করতে সংস্কারের কাজে হাত লাগানোর জন্য শিলান্যাস করা হয়।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগরতলা শহরে ৬৫ টি পুকুর ছিল। এগুলি সংস্কারের অভাবে পড়েছিল। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে এগুলো সংস্কারের কাজে হাত লাগায়। এবং ব্যবহারের উপযোগী করে তোলে বলে জানান মেয়র।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য