Saturday, February 7, 2026
বাড়িরাজ্যগোমাতা বুঝাই গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত যুবকরা

গোমাতা বুঝাই গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত যুবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : গোমাতার উপর কোন ধরনের অন্যায়, অবিচার এবং নির্যাতন সহ্য করতে নারাজ একটি নির্দিষ্ট অংশের যুবকরা। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের অন্যতম উৎসব ঈদ আসন্ন। এরই মধ্যে শুক্রবার দুটি গরুকে বিশালগড় থেকে নিয়ে আসার সময় বটতলা জহর ব্রীজ সংলগ্ন এলাকায় আটক করে স্থানীয় কিছু যুবক। তারা দেখতে পায় গরুর গাড়ির ভেতর ছিল না কোনরকম জল ও খাবারের ব্যবস্থা। গাড়িটিকে দীর্ঘ পথ ধাওয়া করে আটক করে সনাতন ধর্মাবলম্বী যুবকরা। তাদের বক্তব্য গোমাতা আমরা পূজা করি।

গোমাতাকে এভাবে নির্যাতন করা হবে সেটা কোনোভাবেই বরদাস্ত করবে না হিন্দু সনাতন ধর্মের যুবকরা। গাড়িটি আটক করার পর গাড়ি চালককে এবং সহচালককে জিজ্ঞাসা করার হলে তারা জানায়, কুরবানী ঈদ উপলক্ষে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছে। দুটি গরুর মধ্যে একটি গরু প্রতিপালন করা হবে এবং অপর একটি গরু কুরবানী ঈদের জন্য নেওয়া হচ্ছে। তারপরেই উত্তেজিত হয়ে ওঠে যুবকরা। খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে টি আর ০২ ডি ১৮৪৮ নম্বরের গরু বুঝাই গাড়িটি আটক করে। যুবকদের দাবি গো মাতার উপর কোন ধরনের অত্যাচার সহ্য করবে না তারা। প্রয়োজনে তারা মাঠে নেমে রুখে দাঁড়াবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য