বাড়িরাজ্যরক্তদানই করতে হয়, রক্তের বিকল্প হয় না : রাজ্যপাল

রক্তদানই করতে হয়, রক্তের বিকল্প হয় না : রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল যীষ্ণু দেববর্মা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। রাজ্যপাল যীষ্ণু দেববর্মা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, রক্তের কোন বিকল্প নেই।

 রক্ত বানানো যায় না। রক্ত দানই করতে হয়। এর কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে রক্তদানে আরও বেশি উৎসাহিত করেন। আগামী দিন এই ধরনের রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আহ্বান জানান রাজ্যপাল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য