বাড়িরাজ্যসনাতনী সেবা সংঘের মিছিল

সনাতনী সেবা সংঘের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ মে :রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে শনিবার আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়। পাকিস্তানি জঙ্গি দ্বারা ভারতীয় হিন্দুদের উপর আক্রমণ এবং বাংলাদেশে চিন্ময় প্রভুকে জামিন দেওয়ার পুনরায় মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এই মিছিল সংগঠিত করা হয়।

 এইদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এইদিন মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যকক্ষ রাম প্রসাদ পাল, বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তর মন্ত্রী শঙ্কর রায়, জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা। বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তর মন্ত্রী শঙ্কর রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের মিছিলের বিষয়ে বিস্তারিত জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য