Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিদ্যুতিক খুঁটি উপড়ে পড়লো রিক্সায়, আহত দুই

বিদ্যুতিক খুঁটি উপড়ে পড়লো রিক্সায়, আহত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ এপ্রিল : বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়লো রিকশার উপর। অল্পের জন্য প্রাণে রক্ষা পেল স্কুল পড়ুয়া ছাত্র সহ রিকশা চালক। ঘটনা বুধবার দুপুরে বিলোনিয়া গিরিধারি টিলা এলাকায়। অভিযোগ বৈদ্যুতিক খুঁটির কাজে বরাত পাওয়া নির্মাণ সংস্থার গাফিলতির কারণে খুঁটি ভেঙে পড়লো রিকশার উপর বলে অভিযোগ উঠেছে। এই নির্মাণ সংস্থা নাকি উদাসীন ভাবে বৈদ্যুতিক খুঁটির পোতার কাজ করে যাচ্ছে। যার ফলে এই বিপত্তি তৈরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

যদি এই দুর্ঘটনার প্রানহানি হতো তাহলে এর দায় কি নিত এই নিয়েও উঠছে প্রশ্ন? যাইহোক অল্পেতে রক্ষা পেল রিকশা চালক সুমন সহ রিকশাতে থাকা আনন্দমার্গ স্কুলে পড়ুয়া এক স্কুল ছাত্র। আতঙ্কিত ছাত্রের মা-বাবা ও রিস্কা চালকের পরিবারসহ এলাকার জনগণ। ঘটনাস্থলে বিলোনিয়া থানার পুলিশ সহ বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষোভ উগড়ে দিল বৈদ্যুতিক খুঁটি নির্মাণ সংস্থার বিরুদ্ধে। মুহূর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে।অবশেষে বিদ্যুৎ নিগমের ম্যানেজার নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জনগণকে আশ্বস্ত করার পর উত্তেজনা পশমিত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য