Friday, February 6, 2026
বাড়িরাজ্যঅপহরণের ৭ মাস পর আগরতলায় উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার যুবক

অপহরণের ৭ মাস পর আগরতলায় উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ এপ্রিল : অপহরণের ৭ মাস পর আগরতলায় উদ্ধার নাবালিকা। গ্রেফতার হলো অভিযুক্ত যুবক। নাবালিকার বাড়ি কাঁকড়াবন থানা এলাকায়। যুবকের বাড়ি বিলোনিয়ায়।

২০২৪ সালে ১ আগষ্ট কাকড়াবন থানাতে একটি মামলা হয় বিলোনিয়া ইশানচন্দ্র নগরের মধূসুদনের ছেলে আকাশ সেনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ কাকড়াবন ১৭ বছরের নাবালক মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে সে। এই বিষয়ে নাবালিকার পরিবারের তরফ থেকে কাকড়াবন থানাতে একটি মামলা করা হয়।

১ আগস্ট ছেলেটি মেয়েটিকে নিয়ে অন্য রাজ্যে পাড়ি দেয়। এই বিষয়ে পুলিশ মামলা হাতে নিয়ে তলন্ত শুরু করে। পরবর্তী সময়ে কাঁকড়াবন থানার পুলিশ তদন্তক্রমে  অবশেষে ৮ মাস পরে আগরতলা এ ডি নগর থানার অন্তর্গত এলাকা থেকে বুধবার গভীর রাতে  নাবালক মেয়ে সহ অভিযুক্ত আকাশ সেনকে গ্রেফতার করতে সক্ষম হয় কাঁকড়াবন থানার পুলিশ। বৃহস্পতিবার উদয়পুর কোর্টে আকাশ সেনকে প্রেরন করা হয় বলে জানায় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য