স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মে : আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ড উদ্যোগে পথ চলতি সাধারন মানুষের মধ্যে গরমের রসালু ফল তরমুজ ও ঠাণ্ডা পানীয় জল বিতরণ করা হয়। রাজধানীর জয় নগর এলাকায় এইদিন তরমুজ ও ঠাণ্ডা পানীয় জল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান গত কিছুদিন ধরে মাত্রারিক্ত গরমের কারনে মানুষ নাজেহাল। তারপরও প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছে। যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে গরমের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পুর নিগমের ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে তরমুজ ও ঠাণ্ডা পানীয় বিতরণ করা হয়।

