Saturday, March 14, 2026
বাড়িজাতীয়মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ এপ্রিল: নিরাপত্তা বাড়ানো হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। এবার থেকে কেন্দ্রের জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রানুসারে জানা গিয়েছে, হামলার আশঙ্কা রয়েছে তাঁর উপরে। তাই এই পদক্ষেপ। দেশের বিভিন্ন গোয়েন্দা সূত্রে এই আশঙ্কার কথা জানা গিয়েছে।

আর মাত্র কয়েকদিন। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । তার ঠিক আগেই নিরাপত্তা বাড়ানো হল মুখ্য নির্বাচন কমিশনারের। দেশজুড়ে যেখানেই যাবেন রাজীব , সেখানেই তাঁর সঙ্গে থাকবেন ৪০-৪৫ জনের সিআরপিএফের বিশেষ দল। আসলে যেহেতু হুমকি রয়েছে, তাই তাঁর নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না কেন্দ্র। জানা গিয়েছে, ১২ জন কমান্ডো তিনটি শিফটে পালা করে রাজীবের দায়িত্বে থাকবেন। অতিরিক্ত ২ জন থাকবেন নজরদারির দায়িত্বে। এদিকে তিনজন গাড়ি চালক, যাঁরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের আলাদা করে তৈরি রাখা হবে বলেও এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।


প্রসঙ্গত, ১৯৮৪ সালের আইএএস ব্যাচের অফিসার রাজীব কুমার। তবে তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেছেন। ২০২০ সালের ১ সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশনার হন। এর পর ২০২২ সালের ১৫ মে দেশের ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হন রাজীব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য