বাড়িখেলাএমবাপে-হলান্ডের মতো তারকা দলে নেওয়ার ‘সামর্থ্য নেই’ বার্সেলোনার

এমবাপে-হলান্ডের মতো তারকা দলে নেওয়ার ‘সামর্থ্য নেই’ বার্সেলোনার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৪ জানুয়ারি: ২০১৭ থেকে ২০১৯ সময়টায় অবশ্য দলবদলের বাজারে দেদার খরচ করেছে বার্সেলোনা। কোটি কোটি ডলার দিয়ে দলে এনেছে ফিলিপে কৌতিনিয়ো, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলের মতো ফুটবলারদের। পরে তো নানা সংকটে ক্লাবের আর্থিক কাঠামোই ভেঙে পড়ে। লিওনেল মেসির মতো একজনকেও তারা ছেড়ে দেয় বা ছেড়ে দিতে বাধ্য হয়। এখনও আর্থিকভাবে পুরো গুছিয়ে উঠতে পারেনি তারা।শাভি কোচ হওয়ার পর এখনও একরকম চেষ্টা করে চলেছেন দল গড়ে তোলার। সেটির অংশ হিসেবেই জানুয়ারিতে দলে নতুন মুখ যোগ করতে চান তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, এমবাপে-হলান্ডদের দিকে তার দৃষ্টি আছে কি-না।

 শাভি জানিয়ে দেন তার ক্লাবের বাস্তবতা।“যে ফুটবলাররা আমার হাতে আছে, তাদের নিয়েই চলতে হবে আমার। কারণ ওই ধরনের (হলান্ড-এমবাপে) ফুটবলরারদের দলে নেওয়ার সামর্থ্য আমাদের এই মুহূর্তে নেই।”“দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন আর্থিকভাবে সেই সুবিধাজনক অবস্থায় নেই। যে ফুটবলাররা আমার কাছে আছে, তাদেরকে নিয়েই জয়ের চেষ্টা করতে হবে আমাদের। ওদেরকে নিয়েই আমাদের শিরোপা জিততে হবে এবং ভালো খেলতে হবে। কারণ আমাদের মানদণ্ড অনেক উঁচুতে বেঁধে দেওয়া।”লা লিগায় চলতি মৌসুমে এখন চার নম্বরে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পেছনে আছে তারা এক ম্যাচ কম খেলে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য