বাড়িরাজ্যরেশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের দাবি করল এক অসহায়...

রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের দাবি করল এক অসহায় জনজাতি পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : শুধুমাত্র আবেগ আর ভালোবাসায় ভাসছে পাহাড়। নানা সময়ে নানা স্লোগান তুলে জনজাতিদের আবেগ নিয়ে বিগত এডিসি নির্বাচন থেকে খেলা করে আসছে তথাকথিত নেতারা। পৃথক রাজ্য অমাবস্যার চাঁদ হলেও সেদিকে তাকিয়ে রয়েছে দলের নেতারা। আর সাধারণ মানুষ ভুগছে মাথার উপর ছাউনির অভাবে এবং খাদ্যের অভাব, এই চিত্র ফুটে উঠেছে তিপ্রা মথা মনোনীত বিধায়িকা স্বপ্না দেববর্মার বিধানসভা কেন্দ্র মান্দাইয়ে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ও রেশন কার্ড থেকে বঞ্চিত মান্দাই বিধানসভা কেন্দ্রের মলিন্দ্র পাড়ার এক পরিবার। অভিযোগটি অসহায় সন্ধ্যা লক্ষ্মী দেববর্মার। পরিবারটি দীর্ঘ দিন ধরে বঞ্চিত রেশন থেকে। জানা যায় প্রায় ৬ মাস আগে পরিবারটির রেশন কার্ড হারিয়ে যায়। রেশন কার্ডের জেরক্স কপি থাকা সত্বেও রেশন থেকে বঞ্চিত পরিবারটি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পরিবারের মেয়ের জামাই। তিনি জানান, পাটনী পাড়া সরকারী ন্যায্য মূল্যের দোকান তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে জেরক্স দিয়ে রেশন দেওয়া যাবে না। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পায় নি।

তবে অন্য দিকে পাটনী পাড়া রেশনের তরফে ডিলার ব্রজ কুমার দেববর্মা জানান, সন্ধ্যা লক্ষ্মী দেববর্মা রেশন কার্ড হারিয়ে যাওয়ার পর রেশন নিতে আসলে দেখা যায় তার আধার কার্ড নেই।তাই রেশন ডিলার পরে রেশন কার্ডের জেরক্স ও আঁধার কার্ড নিয়ে আসতে বলেন, কিন্তু সন্ধ্যা লক্ষ্মী দেববর্মা পরে আর আসেনি। তিনি অনেক বার খবর পাঠিয়েছেন তার বাড়িতে। কিন্তু আসেনি। সবচেয়ে বড় অভিযোগ প্রধানমন্ত্রীর আবাস যোজনার মাধ্যমে ঘর পর্যন্ত ভাগ্যে জোটে নি পরিবারের। এখন দেখার বিষয় কবে ভাগ্যে জোটে অসহায় পরিবারের রেশন কার্ড এবং পাকা ঘর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য