Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশিশুদের সঠিক ভাবে বেড়ে উঠার জন্য প্রয়োজন প্রকৃত পরিবেশ : মু্খ্যমন্ত্রী

শিশুদের সঠিক ভাবে বেড়ে উঠার জন্য প্রয়োজন প্রকৃত পরিবেশ : মু্খ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর:  প্রতি বছরের ন্যায় এই বছরও শিশু মেলার আয়োজন করে রাজধানীর মেলারমাঠস্থিত এগিয়ে চলো সংঘ। এই বছর এগিয়ে চল সংঘের ৩৫ তম শিশু মেলার সূচনা হয় শ্যাম সুন্দর কোং জুয়েলারস-এর সহযোগিতায়। শনিবার বিকালে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলারসের ডিরেক্টর অর্পিতা সাহা, এগিয়ে চল সংঘের সভাপতি সহ অন্যান্যরা। মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এগিয়ে চল সংঘের ভুয়সি প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন যেভাবে শিশুদের গড়ে তোলা হবে, সেই ভাবে গড়ে উঠবে। শিশুদের বেড়ে উঠার জন্য প্রকৃত পরিবেশ দরকার। বর্তমান সরকার সেদিকে নজর দিয়ে কাজ করে চলেছে। ত্রিপুরা রাজ্যে যেন শান্তির পরিবেশ থাকে সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে। সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে তবেই ত্রিপুরা এগিয়ে যাবে। এদিন শিশু মেলাকে সামনে রেখে আগরতলা শহরে কচিকাঁচাদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিশুরা এই র্যাতলিতে অংশ গ্রহণ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য