Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআটক তিন গাঁজা পাচারকারি

আটক তিন গাঁজা পাচারকারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : চুরাইবাড়ি কাঠালতলি দিয়ে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক তিন পাচারকারি। তাদের কাছ থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের সময় বাজারিছড়া থানাধীন কুকিতল এলাকা থেকে প্রায় লক্ষাধিক টাকার শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল কাঁঠালতলি পুলিশ। আটক করা হয়েছে তিন পাচারকারিকে। জানা গেছে কাঠালতলি ফাঁড়ি থানার পুলিশ প্রতিদিনের ন্যায় কুকিতল রাবার বাগান এলাকায় নাকা চেকিংয়ে বসে।

বুধবার রাতে ত্রিপুরা থেকে আসামের কাঠালতলিতে প্রবেশ করে TR-05D-0655 নাম্বারের একটি স্কোরপিও গাড়ি। গাড়িটি কুকিতল নাকা পয়েন্টে যাওয়ার পর পুলিশ গাড়িটিকে দাঁড় করায়। পরবর্তী সময় গাড়ীটিতে তল্লাশি চালানোর সময় একটি ব্যাগ ও একটি ট্রলি থেকে মোট তিন প্যাকেটে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার হয়। সাথে সাথে পুলিশ গাড়িতে থাকা সঞ্জয় দেবনাথ, শঙ্কর পাল ও নিরুপম নাথকে আটক করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছূটে যান করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ওসি। তিনি উদ্ধারকৃত গাঁজার প্যাকেট গুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতদের থানায় নিয়ে যান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য