Thursday, February 5, 2026
বাড়িরাজ্যচোর সন্দেহে এক জনজাতি যুবককে মারধর

চোর সন্দেহে এক জনজাতি যুবককে মারধর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : চোর সন্দেহে এক জনজাতি যুবককে বিদ্যুৎ-এর খুঁটির সাথে বেঁধে  মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এক দোকান মালিক। ঘটনা মেলাঘরের মোটর স্ট্যান্ড  সংলগ্ন এলাকায়। জানা যায় কয়েকদিন পূর্বে মেলাঘর মোটর স্ট্যান্ড এলাকার এক মিষ্টির দোকানে কাজ করে আসে সোনামুড়ার মোহনভোগ ব্লক এলাকার চন্দুল এডিসি ভিলেজের জনজাতি যুবক সূর্যধন  নোয়াতিয়া।

 তাকে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ-এর খুঁটির সাথে বেধে মারধর করতে থাকে মিষ্টির দোকানের মালিক সুভাষ দাস। দোকান মালিকের অভিযোগ তিনি কিছু সময়ের জন্য দোকানে  না থাকার সুযোগে তার ছেলের মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল সূর্যধন  নোয়াতিয়া। যদিও সূর্যধনের দাবি সে একালারই অপর একজনের কাছ থেকে কিছু টাকা ঋন এনেছিল। ঋনের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে না পারায় ঐ ব্যক্তি তার হাত থেকে দোকান মালিকের ছেলের মোবাইলটি জোরপূর্বক নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য