স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ ডিসেম্বর : আগামী ৫ জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হবে। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে। অর্থাৎ বিধানসভা চলবে ৫ দিন। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত মূল দুটি বিল উত্থাপিত করা হবে বলে জানান পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথ আরো জানান, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে শোঁক ব্যক্ত করে এবং এক মিনিট নিরবতা পালন করে এইদিন বিএসি কমিটির বৈঠক শুরু হয়।
এইবার রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হবে। তিন দিনের মধ্যে অধিবেশন শেষ করা যেত। তারপরও সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে অধিবেশন শুরু হবে অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মাঝে শনি ও রবিবার অধিবেশন বসবে না। রাজ্যপালের ভাষণের উপর সকলে যেন ইচ্ছামত আলোচনা করতে পারে তার জন্য ৫ দিন অধিবেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি নিজের অতিত অভিজ্ঞতা থেকে জানান বিধায়কের মৃত্যু হলে এক দিনের জন্য অধিবেশন মুলতুবি করতে হয়। যেহেতু রাজ্যপাল অধিবেশন ডেকেছেন, তাই শুক্রবার প্রথমে রাজ্যপাল ভাষণ দেবেন। তারপর রাজ্যপালের ভাষণের উপর এক কিংবা দেড় মিনিটের ধন্যবাদ সুচক প্রস্তাব পেস করা হবে। ধন্যবাদ সুচক প্রস্তাব পেসের পর বিএসি কমিটির রিপোর্ট পাশ করানো হবে। তারপর প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে শোঁক ব্যক্ত করে শুক্রবারের জন্য অধিবেশন মুলতুবি করা হবে।
এইবারের অধিবেশনে দুইটি বিল পেস করা হবে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ। ধারনা করা হচ্ছে ৫ দিন ব্যাপী বিধানসভার অধিবেশনে এইবার বিরোধীরা একাধিক ইস্যুতে সরকার পক্ষকে চাপে রাখার চেষ্টা করবে। কারন ইতিমধ্যে একাধিক ইস্যু নিয়ে বিরোধী দলনেতা বিধানসভায় কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। এখন দেখার অধিবেশনে বিরোধীরা সরকার পক্ষকে চাপে রাখতে পারে কিনা। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ কমিটির অন্যান্য সদস্য সদস্যারা।

