Wednesday, February 4, 2026
বাড়িবিনোদন৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সাজিদ খান।

৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সাজিদ খান।

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮  ডিসেম্বর  : ক্যানসার কেড়ে নিল প্রাণ। ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সাজিদ খান। ১৯৫৭ সালে পরিচালক মেহবুবের তৈরি কালজয়ী হিন্দি ছবি ‘মাদার ইন্ডিয়া’তে সুনীল দত্তর ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সাজিদ। ‘মায়া’, ‘দ্য প্রিন্স অ্যান্ড আই’, ‘হিট অ্য়ান্ড ডাস্ট’ এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবি অভিনয় করেছিলেন তিনি। তার পর অবশ্য বলিউডে তাঁকে খুব একটা দেখা যায়নি। পরিচালক মেহেবুবের শেষ ছবি ‘সন অফ ইন্ডিয়া’তে ছোট্ট চরিত্রেও দেখা গিয়েছিল সাজিদকে।

অভিনেতার পুত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২২ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সাজিদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। শেষমেশ ক্যানসারের সঙ্গে লড়াই থামল তাঁর।

বলিউড কামব্যাক করার চেষ্টা করেছিলেন সাজিদ খান। তবে সুযোগ পাননি। কেরালাতেই সন্তান, স্ত্রীকে সুখে থাকতেন অভিনেতা। সমাজকর্মী হিসেবে কাজ করতেন কেরালাতেই। অভিনেতার ছেলে সমীর জানিয়েছেন, আলিপ্পিতেই তাঁকে সমাধিস্থ করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য