Thursday, February 5, 2026
বাড়িরাজ্যকাউন্সিলারের হুমকিতে ব্যবসা গুটিয়ে নিলেন কংগ্রেসের বিজিত প্রার্থী

কাউন্সিলারের হুমকিতে ব্যবসা গুটিয়ে নিলেন কংগ্রেসের বিজিত প্রার্থী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর : বিধায়ককেই পাত্তা দিচ্ছেন না কাউন্সিলার। উল্টো কাউন্সিলার সহ মাফিয়াদের আক্রমণের মুখে পড়ে নিজের ব্যবসা করতে পারছেন না। এমনই অভিযোগ তুললেন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করা ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তিনি সরাসরি অভিযোগ করেছেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুকান্ত দেবের বিরুদ্ধে।

 ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের ৫১ নম্বর ওয়ার্ডের মেড্ডা চৌমুহনী এলাকায় ব্যবসা করার জন্য একটি গোডাউন তৈরি করছিলেন ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে লড়াই করা কংগ্রেসের বিজিত প্রার্থী সুশান্ত চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন এই গোডাউন তৈরি করার আগেই তাকে ব্যবসা না করার জন্য হুমকি দিচ্ছেন আগরতলা পুরো নিগমের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুকান্ত দেব এবং তার ছত্রছায়ায় লালিত পালিত মাফিয়ারা। এমনকি তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।

তিনি এই বিষয়টি জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালকে। তিনি বলেন দুর্ভাগ্য বিধায়ক রামপ্রসাদ পালের অনুমতির পরেও কাউন্সিলার সুকান্ত দেব এবং তার আশ্রিত মাফিয়া দের গুন্ডামির কারণে তিনি এখন ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিচ্ছেন। তিনি কংগ্রেস করেন বলে এই পরিণতি। বিধায়কের কথা পর্যন্ত কর্ণপাত করছেননা কাউন্সিলার এবং তার চেলারা। তিনি অভিযোগ করেছেন বিধায়ক রামপ্রসাদ পালকে ঘুমে রেখে তার এলাকাতে কাউন্সিলারের নেতৃত্বে মাফিয়ারা অবাধে চালিয়ে যাচ্ছে তল্লাবাজি। প্রতিনিয়ত জারি রেখেছে গোটা এলাকায় অসামাজিক কার্যকলাপ।

 কাউন্সিলারের মত একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি যদি এভাবে মাফিয়াগিরিতে নেমে পড়েন, তাহলে সাধারণ মানুষের কি পরিনতি হবে তা বলাই বাহুল্য। তবে এ ধরনের কার্যকলাপ যে বিধায়ককে কালিমালিপ্ত করে তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। আর সবশেষে এর প্রভাব পড়ে দল এবং সরকারের উপর। স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হয় দল এবং সরকারের। দল এবং সরকার এক্ষেত্রে কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য