Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করলেন রাজ্যপাল

শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করলেন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ ডিসেম্বর :  রবিবার দুপুরে সপরিবারে কৈলাসহর  সফর করেন  রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি প্রথমে কৈলাসহর এসে সার্কিট হাউসে উঠেন। সার্কিট হাউজে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর সপরিবারে চলে আসেন শৈবতীর্থ ঊনকোটি পরিদর্শন করতে। তিনি আজ দুপুরে সপরিবারে ঊনকোটি পরিদর্শন করেন।

রাজ্যপালের সঙ্গে ছিলেন উনার সহধর্মিনী সহ পরিবারের নয় সদস্য। ঊনকোটির সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন। ঊনকোটি পরিদর্শন শেষে তিনি বলেন অন্যান্য রাজ্যে গিয়ে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। কিন্তু ত্রিপুরায় মানুষ আসেন ঊনকোটি পরিদর্শন করার জন্য।

 বর্তমানে ঊনকোটিকে দিয়ে ত্রিপুরা রাজ্যের পরিচয়। ঊনকোটি পরিদর্শন শেষে রাজ্যপাল চলে যান এশিয়ার সর্ববৃহৎ ড্রায়ার সম্পন্ন চা বাগিচা মনুভ্যালীতে। মনুভ্যালী বাগান পরিদর্শন শেষে রাজ্যপাল পুনরায় চলে আসেন কৈলাসহর সার্কিট হাউসে। জানা গেছে আজ রাত রাজ্যপাল কৈলাসহর সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন। আগামীকাল সকালে রাজ্যপাল কৈলাসহর থেকে ধর্মনগর হয়ে বিএসএফ হেডকোয়ার্টার পানিসাগরে যাবেন। জানা গেছে ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্র যেমন শৈবতীর্থ ঊনকোটি, ডুম্বুর জলাশয়, নারিকেল কুঞ্জ, ছবিমূড়া, নীরমহল, সিপাহীজলা অভয়ারণ্য সহ অন্যান্য পর্যটনকেন্দ্র পরিদর্শন করতে রাজ্যপাল চার দিনেরসফর বেরিয়েছেন।কয়েকদিন আগে ও তিনি কৈলাসহর সফর করে গেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য