স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ডিসেম্বর : প্রায় ২৪ বছর ধরে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অসহায় এই করুণ চিত্রটা মান্দাই আরডি ব্লকের অন্তর্গত রায়কানাই জে বি স্কুলে!
মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত রায়কানাই জুনিয়র বেসিক স্কুলে পানীয় জলের সমস্যা দীর্ঘ প্রায় ২৪ বছর ধরে । বাম আমল থেকে এই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। বাম জমানা শেষ হওয়ার পর গেরুয়া সরকারের আমলেও পানীয় জলের সমস্যা মেটেনি। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে তফাই দফায় জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি।স্কুলের এক শিক্ষক এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন এই বিদ্যালয়ে যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ে ছিন্ন করে দেওয়া হয় বৈদ্যুতিক সংযোগ।
যার কারনে আজ পর্যন্ত বিদ্যুত পরিষেবা থেকে বঞ্চিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। যার কারণে পানীয় জলের সমস্যার আর সমাধান হয়নি।এই বিষয়ে তিনি একাধিক পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ডি ডব্লিউ এস বিদ্যুৎ নেই এই অজুহাত দেখিয়ে আজও পানীয় জল থাকে বঞ্চিত করে রেখেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। ছাত্র ছাত্রীদের টয়লেটে যেতে হলে স্কুল থেকে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। বাড়িতে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে ছাত্র-ছাত্রীরা আবার পুনরায় ফিরে আসে স্কুলে । এই হলো রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের সুশাসনের আসল চেহারা। বিশেষ করে জনজাতি এলাকা গুলিতে ডাবল ইঞ্জিনের বিকাশের ছোঁয়াও পৌঁছায়নি এখনো ।এখন দেখার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের বিদ্যুৎ দপ্তর , ডি ডব্লিউ এস এর মন্ত্রী সুশান্ত চৌধুরীর দপ্তরের দৃষ্টি এই স্কুলটির দিকে কবে নাগাদ পড়ে এবং এই সমস্যার কবে নাগাদ সমাধান হয়।

