Friday, February 6, 2026
বাড়িরাজ্যআত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলাই  রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য: শান্ত্বনা

আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলাই  রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য: শান্ত্বনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : শিল্প ও বাণিজ্য দপ্তরে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ৩২ জন কর্ম প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন দপ্তরের মন্ত্রী শ্রীমতি সান্তনা চাকমা। এদিন নিয়োগপত্র তুলে দিয়ে দপ্তরের মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়া রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য।

তার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে একথা বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী  শান্ত্বনা চাকমা। এদিন ৩২ জন প্রত্যাশীদের হাতে নিয়োগ পত্র তুলে দিয়েছেন মন্ত্রী।এদিন তিনি বলেন, ত্রিপুরাকে আরও উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করতে হবে।তিনি আশাবাদী আগামী দিনে শিল্প ও বাণিজ্য দপ্তর শক্তিশালী হবে।যোগ্য প্রত্যাশীরা দফতরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন রাজ্য সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকে।

পরিকল্পনা বাস্তবায়নের মূল দায়িত্ব সরকারি কর্মচারীদের উপর ন্যস্ত থাকে। তারা যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে সরকার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারেনা। একথা মাথায় রেখে নবনিযুক্ত প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য