বাড়িরাজ্যবাংলাদেশী টাকা সহ নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক ১

বাংলাদেশী টাকা সহ নেশা সামগ্রী পাচার করতে গিয়ে আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশী ১০ লক্ষ ৪৮ হাজার ২৫০ টাকা সহ দুইটি ওয়াকি টকি, দুটি দূরবীন ও ৪৫০ বোতল কফ সিরাপ, ছয় কেজি গাঁজা, প্রায় ১৫০ টি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয়।

 পুলিশ ও  বিএসএফের ৬৯ ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে এই অভিযান চলে বুধবার বিকেল থেকে। রাজনগর ব্লকের একিনপুরের তেবারিয়া মুসলিম পাড়ার বাসিন্দা জাপান মিয়ার বাড়িতে চলে এই অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযানের পর জাপান মিয়া বাড়ি থেকে বাংলাদেশী টাকা সহ অবৈধভাবে মজুত করে রাখা এই নেশা সামগ্ৰী  উদ্ধার করা হয়। সেই সাথে পুলিশ জাপান মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসে পিয়ার বাড়ি থানায়। উদ্ধারকৃত টাকা সহ অবৈধ সামগ্ৰী রাজনগর পিআরবাড়ি থানাতে নিয়ে আসে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা নথিভুক্ত করে। জাপান মিয়ার সাথে আর কে কে জড়িত থাকতে পারে , কোথায় পেল এতো বাংলাদেশের টাকা, কি কারনে তার কাছে এই বাংলাদেশের টাকা তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য