বাড়িরাজ্য১০ লক্ষাধিক টাকার গাঁজা আটক

১০ লক্ষাধিক টাকার গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে আমবাসা ও গঙ্গানগর থানার প্রচেষ্টায় মঙ্গলবার আমবাসা – গন্ডাছড়া সড়কে একটি  বিলাসবহুল নম্বরবিহীন গাড়ি থেকে আটক করা হয় গাঁজা।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৬ টি প্যাকেটে মোট ১০৩ কেজি গাঁজা আটক করে। সঙ্গে গাড়িতে থাকা আকাশ দাসকে আটক করা হয়। আকাশ দাসের বাড়ি পি,আর বাড়ি থানাধীন বিলোনিয়া রাজনগরে। আমবাসা থানার পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজাগুলি আটক করা হয়েছে। গাঁজা গুলির বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য