Monday, October 26, 2026
বাড়ি রাজ্য ১০ লক্ষাধিক টাকার গাঁজা আটক

১০ লক্ষাধিক টাকার গাঁজা আটক

১০ লক্ষাধিক টাকার গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে আমবাসা ও গঙ্গানগর থানার প্রচেষ্টায় মঙ্গলবার আমবাসা - গন্ডাছড়া সড়কে একটি  বিলাসবহুল নম্বরবিহীন গাড়ি থেকে আটক করা হয় গাঁজা।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে পুলিশ ৩৬ টি প্যাকেটে মোট ১০৩ কেজি গাঁজা আটক করে। সঙ্গে গাড়িতে থাকা আকাশ দাসকে আটক করা হয়। আকাশ দাসের বাড়ি পি,আর বাড়ি থানাধীন বিলোনিয়া রাজনগরে। আমবাসা থানার পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজাগুলি আটক করা হয়েছে। গাঁজা গুলির বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha