বাড়িরাজ্যদুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন

দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ তুলে ইপিএফ রিজিওনাল কমিশনারের কাছে ডেপুটেশনে সামিল হয় মঙ্গলবার। তাদের অভিযোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মরত সাফাই কর্মীদের ইপিএফ নিয়ে গত পাঁচ বছর ধরে বড়সড় দুর্নীতি হচ্ছে।

এ বিষয়ে বহুবার রাজ্য সরকার এবং দপ্তরের আধিকারিকদের অবগত করা হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই সুস্থ তদন্ত দাবি জানিয়ে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন। দাবি জানান সাফাই কর্মীদের সাথে হওয়া দুর্নীতির সুষ্ঠু তদন্তের। তিনি আরো জানান প্রায় আড়াই শতাধিক কর্মী রয়েছে। তাই দ্রুত তদন্তের প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য