Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বহু এলাকা : সুধাংশু দাস

অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বহু এলাকা : সুধাংশু দাস

অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বহু এলাকা : সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মে : রবিবার ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতির ৫৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আগরতলা বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই সাধারণ সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, সংশ্লিষ্ট দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ সমিতির অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

এই দিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী ১৩৪ তম মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ সভা শুরু করা হয়। পাশাপাশি তিনি আরো বলেন এই সংগঠন রাজ্য সরকারের স্বার্থে প্রতিনিয়ত কাজ করে চলছেন। এবং সরকারকে সহযোগিতা করে চলছে। পাশাপাশি তিনি আরও বলেন চাহিদা অনুযায়ী মাছের যুগান কম রাজ্যে, তাই এই সংগঠন মাছের জোগান বাড়াতে কাজ করবে বলে জানান তিনি।

রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ করতে হবে। একমাত্র কাজের দ্বারা গ্রামীন অর্থনৈতিক যেমন বিকাশ সম্ভব, তেমনি যুবকদের কর্মসংস্থানের সমস্যা সমাধান হয়। রাজ্যের গ্রামীন এলাকায় এখনো কোন কোন জায়গায় চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্যা সমাধান করতে এই ত্রিপুরা পরশু চিকিৎসক ডাক্তার সমিতি বড় ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, ত্রিপুরা দুধ উৎপাদনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। আগামী দিন এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha