Friday, February 6, 2026
বাড়িরাজ্যচুরির ঘটনায় গ্রেফতার ৮

চুরির ঘটনায় গ্রেফতার ৮

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জুলাই : বহিঃরাজ্যের মহিলারা এবার রাজ্যে চুরির ঘটনায় সক্রিয় হয়ে উঠেছে। এমনই ঘটনার সাক্ষী রইল ধর্মনগরবাসী। মহিলারা জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে চম্পট দেয় শুক্রবার। জানা যায় এদিন সকালে তিন মহিলা গ্রাহক সেজে ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্র বিবেকাননদ রোডে রাজন জুয়েলারসে যায়। তখন জুয়েলার্সের এক কর্মচারীকে তারা বিভিন্ন ধরনের হাতের ব্রেসলেট দেখাতে বলেন।

 সেই অনুযায়ী ব্রেসলেট দেখায়। ব্রসলেট দেখা শেষ হলে মহিলারা টাকা নেই বলে দোকান থেকে বের হয়ে যায়। তারা বেরিয়ে গেলে জুয়েলার্সের সকলের সন্দেহ হয়। তখন সিসি টিভি ফুটেজ ও তাদের স্টক দেখলে দেখা যায় দুটি ব্রেসলেট তিন মহিলা কৌশল করে চুরি করে নিয়ে গেছে। পরে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। এবং সাথে গোটা শহর তন্ন তন্ন করেও তিন মহিলার সন্ধানে পাওয়া যায়নি। পুলিশ মামলা নিয়ে তদন্তে নেমে চুরি কাণ্ডে ধৃত ৫ মহিলা সহ ৩ যুবককে জালে তুলে। রাজধানী আগরতলা শকুন্তলা রোড থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ধৃতরা স্বপন মন্ডল, চঞ্চল ঘোষ, শফিকূল সাহাজিল, সুনধন দাস, তাপসী দাস, গোলাপী দাস, বেলু দাস, মর্জিনাভ বিবি। তাদের সকলের বাড়ি পশ্চিমবঙ্গে। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে দুটি স্বর্ণের চেইন, কানের ৬ টি, একটি বেসলেট, নগদ ৯,৯০০ টাকা। আটক করা হয় পশ্চিমবঙ্গের একটি গাড়ি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য