Friday, February 6, 2026
বাড়িরাজ্যচুরির ঘটনায় চারজনকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ

চুরির ঘটনায় চারজনকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : গোপন খবরের ভিত্তিতে চুরি যাওয়া ল্যাপটপ, বাইক সহ চার জনকে জালে তুলতে সক্ষম হল পশ্চিম আগরতলা থানার পুলিশ। রবিবার সদর মহকুমার পুলিশ আধিকারিক পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ১৫ দিন পূর্বে রাজধানীর ব্যানার্জি পাড়া এলাকা থেকে এক আইনজীবীর ল্যাপটপ চুরি হয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে জানতে পারে ল্যাপটপ চোর অমৃত দেববর্মা তেলিয়ামুড়াতে অবস্থান করছে। সেই মোতাবেক ঐ চোরকে আটক করা হয়।

পরবর্তী সময় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে চুরি যাওয়া ল্যাপটপটি হেজামারা এলাকার রাকেশ দেবনাথের নিকট বিক্রয় করা হয়েছে। সেই মোতাবেক ল্যাপটপটি উদ্ধার করা হয়। আটক করা হয় রাকেশ দেবনাথকেও। অপরদিকে শনিবার সন্ধ্যায় বটতলা এলাকা থেকে একটি বাইক চুরি হয়ে যায়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ময়দানে ঝাপিয়ে পরে। এবং বটতলা শ্মশান সংলগ্ন এলাকা থেকে চুরি যাওয়া বাইক সহ মেলাঘরের সুভাষ রুদ্রপালকে আটক করা হয়। একই সাথে অপর একটি বাইক চুরির পরিকল্পনা করায় ক্যাম্পের বাজারের আকাশ রায়কে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও কয়েকটি চুরি যাওয়ার বাইকের বিষয়ে জানা গেছে। সেই বাইক গুলি উদ্ধারের চেষ্টা করা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক। সোমবার ধৃত চার জনকে আদালতে সোপর্দ করবে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য