Friday, February 6, 2026
বাড়িরাজ্যবি.এম.এস নেতার বহিষ্কার প্রত্যাহার, টান টান পরিস্থিতি আমবাসায়

বি.এম.এস নেতার বহিষ্কার প্রত্যাহার, টান টান পরিস্থিতি আমবাসায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে বি.এম.এস -এর যুগ্ম সম্পাদক সন্তোষ দে-কে বহিষ্কার করেছিল বি.এম.এস -এর ধলাই জেলা সভাপতি ও সম্পাদক। সেই বহিষ্কার রবিবার তুলে নিল কমিটি। জানা যায়, বি.এম.এস কমিটির অন্দরে চলছিল চরম গোষ্ঠী কোন্দল। এই গোষ্ঠী কোন্দলের জেরেই বহিষ্কার হয়েছিল সন্তোষ দে। এ বিষয় নিয়ে এদিন বি.এম.এস এর রাজ্য কমিটির নেতৃত্ব ও জেলা কমিটির নেতৃত্ব আমবাসা মোটরস্ট্যান্ডে বাস, জীপ চালক সংঘের অফিস ঘরে দফায় দফায় বৈঠকে মিলিত হয়।

বেশ কয়েক ঘন্টা বৈঠকের পর যুগ্ম সম্পাদক সন্তোষ দে -র বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পায়নি। যার ফলে বৈঠকে সিদ্ধান্ত হয় সন্তোষ দে নির্দোষ এবং আর্থিক নয়ছয়ের অভিযোগও ভিত্তিহীন। এবং যারা এই অভিযুক্তি তুলেছিল তারা এর কোন সুষ্ঠু জবাব দিতে পারেনি। তাই যে কমিটি রয়েছে সেই কমিটি বহাল থাকবে। যার পরিপ্রেক্ষিতে আজকে কোন নতুন কমিটি পুনর্গঠন হতে দেওয়া হয়নি। তবে বি.এম.এস -এর একটি গুষ্ঠী মেনে নিতে পারেনি। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার রূপ ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও আধা সামরিক বাহিনী। তবে খবর লেখা পর্যন্ত কোন ধরনের উত্তেজনামূলক পরিস্থিতির খবর নেই। এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বি.এম.এস প্রদেশের সাধারণ সম্পাদক তপন দে, বি এম এস এর জেলা প্রভারি অসীম দত্ত, জেলা সভাপতি শান্তি দেববর্মা, সম্পাদক বিকাশ দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য