Monday, August 17, 2026
বাড়ি রাজ্য জমির দালালদের হাতে আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী

জমির দালালদের হাতে আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী

জমির দালালদের হাতে আক্রান্ত পুলিশকর্মীর স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ জুলাই : জমির সংক্রান্ত বিবাদ ঘিরে প্রতিবেশী পুলিশ কর্মীদের হাতে আক্রান্ত অপর এক পুলিশকর্মীর স্ত্রী। ঘটনা রাজধানীর নন্দননগর মসজিদ পাড়া সংলগ্ন এলাকায়। আক্রান্ত পুলিশ কর্মী স্ত্রী এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার বিবরণে জানা যায়, নন্দননগর মসজিদ পাড়া এলাকার বাসিন্দা সেলিনা আক্তার ও আব্দুল করিমের নেতৃত্বে নান্টু আহমেদ, শাহিদ আহমেদ ও সোনাই আহমেদ সহ তাদের সঙ্গপাঙ্গরা দীর্ঘদিন ধরে জমির দালালি করে আসছে।

দীর্ঘদিন ধরে তারা এলাকায় জমির দালালি করে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে। কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং শাসক দলের প্রথম সারির নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না তাদের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় এক পুলিশকর্মীর কয়েক বছর আগে এলাকায় জমি ক্রয় করেছেন। তারপর মোটা অংক না পেয়ে প্রতিনিয়ত এই পুলিশকর্মী পরিবারের সাথে বিবাদে জড়িয়ে পড়ে সেলিনা আক্তার ও আব্দুল করিমের নেতৃত্বে জমির দালালির গোটা বাহিনী। গত ২৩ জুন পুলিশকর্মীর বাড়িতে আক্রমণ চালায়। তারপর এনসিসি থানার পুলিশকে অবগত করলে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার সকালে এই পুলিশকর্মীর বাড়ির সামনে একটি বালুর বস্তা নিয়ে যাওয়ার সময় প্রতিবাদ জানান পুলিশ কর্মীর স্ত্রী। সে সময় গোটা গ্যাং এসে পুলিশ কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশ কর্মীর স্ত্রীকে জমির দালালদের কাছ থেকে রক্ষা করেন। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন আক্রান্ত মহিলার স্বামী অর্থাৎ পুলিশ কর্মী।

 এন সি সি থানায় মামলা দায়ের করা হয় ১০ জনের বিরুদ্ধে। আক্রান্ত মহিলার আরো অভিযোগ মারধর করার পাশাপাশি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। যারা আক্রান্ত করেছেন তাদের মধ্যে অনেকেই পুলিশ কর্মী বলে জানান আক্রান্ত মহিলা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha