Friday, February 6, 2026
বাড়িরাজ্য৬ বাংলাদেশিকে আটক করলো পুলিশ

৬ বাংলাদেশিকে আটক করলো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : গোপন খবরের ভিত্তিতে শুক্রবার আগরতলা বাধারঘাট রেল ষ্টেশন চত্বরে শিলচরগামী ট্রেন ছাড়ার আগে জি আর পি কর্মীরা পেট্রোলিং করার সময় প্ল্যাট ফর্মে ৬ জনকে দেখতে পায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই সকলেই শিকার করে তাদের বাড়ি বাংলাদেশ। এদের মধ্যে কয়েকজন নিয়মিত দিল্লী আশা যাওয়া করত। বাংলাদেশ থেকে নতুন করে কিছু মানুষকে নিয়ে দিল্লী যাওয়ার উদ্দেশ্যে বাধারঘাট রেল ষ্টেশনে আসে। মূলত কাজ দেওয়ার উদ্দেশ্যে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

মূলত এরা বাংলাদেশের নবাবগঞ্জ, ব্রাক্ষ্মনবাড়িয়া, মিরপুর, কক্সবাজার, গাজীপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে জি আর পি কর্মীরা জানতে পারে পাসপোর্ট করলে তাদের প্রচুর টাকা ব্যয় হয়। তাই তারা দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে দিল্লী চলে যায়। কসবা কালিবারি হয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করে বলে জানতে পেরেছে জি আর পি। আগরতলা রেল ষ্টেশনের পুলিশ আধিকারিক জানান সীমান্ত অতিক্রম করে কিভাবে তারা প্রবেশ করছে তা দেখবে সীমান্তের দায়িত্বপ্রাপ্তরা। তাদের দায়িত্ব যারা সীমান্ত অতিক্রম করতে এবং দিল্লী পারি দিতে সহায়তা করছে তাদের চিহ্নিত করে আটক করা। এদিনের অভিযানে একজন অটোচালককে আটক করেছে জি আর পি কর্মীরা। তার নাম সম্পদ সাহা, বাড়ি নতুন নগর। সেই রেল ষ্টেশন পর্যন্ত তাদের পৌঁছে দিয়ে টিকিট কেটে দিতে সহায়তা করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য