Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ২৩ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

২৩ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

২৩ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : নেশার করিডোর সোনামুড়ায় প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২৩ লক্ষ টাকা। ঘটনায় দুজনকে আটক করে সোনামুড়া থানার পুলিশ। আটক করা হয় নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়িও।

ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত নয়টার নাগাদ সোনামুড়া থানার পুলিশ এবং টিএসআর বাহিনী অভিযান চালায় কুলুবাড়ী বাজারে। কুলুবাড়ি ও ফকিরাদুলা এলাকায় বেচাকেনা চলাকালীন সময়ে প্রায় ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট সমেত দুই নেশাকারবারি জসিম মিয়া এবং কাবিল মিঞাকে আটক করতে সক্ষম হয়। নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়িও পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত নেশা দ্রব্যের বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা হবে বলে জানায় পুলিশ। নেশা কারবারি ২ যুবকের বিরুদ্ধে এন.ডি.পি.এস ধারায় মামলা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। এদিকে দীর্ঘদিন ধরে অভিযোগ এলাকায় তারা নেশার কারবারি রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছু অবগত থেকেও কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। শুক্রবার এলাকাবাসী চাপে পড়ে পুলিশ তাদের আটক করেছে বলে সূত্রে খবর। তাদের কারণে এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha