বাড়িরাজ্যদিনভর তল্লাশির পরেও উদ্ধার হলো না নর কঙ্কালের বাকি অংশ

দিনভর তল্লাশির পরেও উদ্ধার হলো না নর কঙ্কালের বাকি অংশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : বৃহস্পতিবারও দিনভর উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে মানব কঙ্কালের তল্লাশি চলে। কিন্তু ২৪ ঘন্টার অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও মিলল না বুধবার কল্যাণ সাগর থেকে উদ্ধার হওয়া নর কঙ্কালের মুন্ডুর বাকি অংশ। জানা যায় গত বুধবার প্রাতঃ ভ্রমণের বেরিয়ে নর কঙ্কালের মুন্ডু কল্যাণ সাগরের ভাসতে দেখে স্থানীয়রা। তারপর এটি উদ্ধার করে পাঠানো হয় গোমতি জেলা হাসপাতালের মর্গে। তারপর প্রশাসন নর কঙ্কালের বাকি অংশ উদ্ধারের জন্য বুধবার দিনভর দীঘিতে তল্লাশি চালায়।

 সেখানে উপস্থিত ছিলেন টি.এস.আর -এর পঞ্চম ব্যাটেলিয়ানের জওয়ানরা, দমকল কর্মীরা এবং ডুবুরি। কিন্তু সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হলে কিছুই। বৃহস্পতিবার সকালে পুনরায় তল্লাশি শুরু হয় কল্যাণসাগরে। প্রশাসনের আশঙ্কা যেহেতু কল্যাণ সাগর থেকে নরমুন্ডু উদ্ধার হয়েছে, তাই দিঘির মধ্যেই নর কঙ্কালটি বাকি অংশ থাকতে পারে। কিন্তু খবর লেখা পর্যন্ত নর কঙ্কালের দেহ উদ্ধার করতে পারল না প্রশাসন। তবে কিভাবে এমন ঘটনা হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ প্রশাসন। তদন্তে নেমে ২৪ ঘন্টার অধিক সময়ে ঘটনার কোন কিনারা করতে পারল না বলা চলে। তবে এই জনবহুল জায়গায় কিভাবে কঙ্কালের মুন্ডু এসেছে তা নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ জলে পড়ে মৃত্যুর কোন খবরও নেই। এবং দিনরাত কল্যাণ সাগরের চারপাশের মানুষজন থাকায় কোন কুকীর্তি করতেও ভয় পাবে দুষ্কৃতিকারীরা। সুতরাং তদন্তে নেমে পুলিশ এক ইঞ্চিও এগুতে পারেনি বলা চলে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য