Saturday, February 7, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : দিনমজুরির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম তপন বিশ্বাস। কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকার জনৈক পিন্টু দাসের বাড়িতে কয়েক দিন ধরেই দিনমজুরির কাজ করছিলেন কৃষ্ণপুরের তপন বিশ্বাস।

তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। সোমবারও যথারীতি কাজে যায় সে। আচমকা সেই বাড়ির বেড়ার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন। মাটিতে ছিটকে পড়ে তপন।  ঘটনা প্রত্যক্ষ করতে পেরে অন্য শ্রমিক ও বাড়ির লোকজন আহত তপন বিশ্বাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানানো হয় পুলিসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য