Friday, February 6, 2026
বাড়িরাজ্যদুর্ঘটনায় মৃত্যু অটো চালাকের

দুর্ঘটনায় মৃত্যু অটো চালাকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুলাই : কঙ্কালসার ট্রাফিক ব্যবস্থার কারণে কোনোভাবেই দুর্ঘটনার রেশ টানতে পারছে না ট্রাফিক প্রশাসন। প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হলেও তা কতটা কাজে আসছে সেটা আবারও আঙ্গুল তুলে দেখিয়ে দিল রবিবার। এদিন দুটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক অটো চালকের। ঘটনা বিশালগড় মহকুমায়। মৃত অটো চালকের নাম গৌতম দেবনাথ।

 বয়স ৩৫। বাড়ি বিশালগড় মহকুমার রামছড়া এলাকায়। দমকল কর্মীরা ঘটনার স্থল থেকে উদ্ধার করে গৌতম দেবনাথকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় আগরতলার জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের লোকজনেরা ভেঙে পড়েন কান্নায়। আর এভাবেই প্রতিদিন দুর্ঘটনায় স্বজন হারাচ্ছে মানুষ। আবার কেউ পরিবারের কাছে বোঝা হয়ে পড়ছে। কিন্তু প্রশাসনের সঠিক ব্যবস্থাপনার অভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য