Friday, February 6, 2026
বাড়িরাজ্যনাইন এম এম পিস্তল ও বুলেট, ড্রাগস সহ চার যুবক আটক

নাইন এম এম পিস্তল ও বুলেট, ড্রাগস সহ চার যুবক আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : পুলিশের নজরদারির অভাবে আগরতলা শহর নেশা কারবারীদের হাতে পৌঁছে যাচ্ছে আগ্নেয়স্ত্র। এরই প্রমাণ মিললো শুক্রবার। এদিন পূর্ব আগরতলা থানার পুলিশ অভিযান চালায় টাউন হল সংলগ্ন বিভান্ত দেববর্মার বাড়িতে। পুলিশ অভিযানে গিয়ে বাড়ির মালিক সহ ৪ জনকে আটক করে।

 ধৃত অন্য তিনজন হলেন জয়ন্ত দেবনাথ, রাজু সাহা, রবীন্দ্র দেববর্মা। তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার শুধু নয়, অটোমেটিক নাইন এম এম পিস্তল বাজেয়াপ্ত হয় ৩০ রাউন্ড কার্তুজ সমেত। পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি গাড়ি, তিনটি মোটর বাইক, ৯ টি দামী মোবাইল, নগদ অর্থ সহ বিভিন্ন জিনিস। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, কোথায় থেকে এই পিস্তল কেন আনা হয়েছে তা পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে ধৃতদের। এদিকে প্রশ্ন উঠছে নেশাকারীদের কাছে পিস্তল কেন? নেশা কারবারিরা কি কাজে তাহলে পিস্তল ব্যবহার করেন? এনিয়ে জনমনে চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে পুলিশি তদন্তে তা বের করার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য