Saturday, February 7, 2026
বাড়িখেলাবার্সেলোনা থেকেই মেসিকে আনার পরিকল্পনায় ছিল ইন্টার মায়ামি

বার্সেলোনা থেকেই মেসিকে আনার পরিকল্পনায় ছিল ইন্টার মায়ামি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ জুলাই: পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ এবার ইন্টার মায়ামিতে নাম লেখান মেসি। যদিও সৌদি আরব থেকে চোখধাঁধানো অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব তার ছিল বলে খবর ছিল সংবাদমাধ্যমের। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বেছে নেন মায়ামিকে। এখনও অবশ্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেননি মেসি। মৌসুম শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ছুটি শেষেই চুক্তি স্বাক্ষর করবেন, যেটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। সঙ্গে সুযোগ থাকবে আরও এক বছর বাড়ানোর। স্প্যানিশ প্রত্রিকা এল পাইসকে হোর্হে মাস জানালেন, দলের আরেক সত্বাধিকারী ডেভিড বেকহ্যামকে নিয়ে এই চেষ্টা করে যাচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরে। “২০১৯ সালে (মেসি যখন বার্সেলোনায়) আমরা ভাবতে শুরু করে যে কীভাবে তাকে এখানে আনতে পারি। তিন বছর ধরে চেষ্টা করে গেছি, দেড় বছর তো খুব জোর দিয়ে চেষ্টা করেছি। হোর্হে মেসির (মেসির বাবা ও এজেন্ট) সঙ্গে অনেক আলোচনা হয়েছে। ডেভিড বেকহ্যাম কথা বলেন লিওর (মেসি) সঙ্গে, যদিও সেই আলোচনা স্রেফ ফুটবলীয় দিক থেকেই ছিল, কারণ সে তো খেলোয়াড়।” ইন্টার মায়ামিতে বছরে ৫ কোটি থেকে ৬ কোটি পাউন্ড পারিশ্রমিক পাবেন বলে জানালেন মাস। পিএসজিতে মেয়াদ শেষে মেসির বার্সেলোনায় ফেরা নিয়েও অনেক আলোচনা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় প্রস্তাবও বিফলে গেছে। মায়ামিতে মেসিকে পাওয়ার প্রেক্ষাপট জানালেন মাস। 

“মে মাসের শেষ দিকে নিশ্চিত হলাম, তাকে আমরা পাচ্ছি। তাকে আমি কোনোরকম চাপে ফেলতে চাইনি। বার্সেলোনায় আমরা কথা বলেছি, মায়ামিতে বলেছি, রোজারিও, দোহা… সব জায়গায় বলেছি। কাতারে গোটা বিশ্বকাপ আর্জেন্টিনাকে দেখেই কাটিয়েছি।” “এই চুক্তির হওয়ার পেছনে অ্যাপলের সঙ্গে চুক্তিটিরও বড় ভূমিকা আছে।” মেজর লিগ সকারের ব্রডকাস্ট পার্টনার অ্যাপল সম্প্রতি ঘোষণা দিয়েছে, ২০০৬ বিশ্বকাপ থেকে এবার বিশ্বকাপ জয় পর্যন্ত মেসির বিশ্বকাপ অভিযান নিয়ে চার পর্বের একটি সিরিজ করবে তারা, যা প্রচারিত হবে অ্যাপল টিভিতে। মেসির পর তার সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসকেও দলে নিয়েছে ইন্টার মায়ামি। এই মৌসুমেই বার্সেলোনা থেকে বিদায় নেওয়া জর্দি আলবাও এখানে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। গুঞ্জন আছে সের্হিও রামোসের যোগ দেওয়া নিয়েও। মাস নিশ্চিত করলেন, আরও দু-তিনজনকে তারা দলে যোগ করবেন। তবে লুইস সুয়ারেজ ও আনহেল দি মারিয়ার যোগ দেওয়া নিয়ে গুঞ্জনকে উড়িয়ে দিলেন তিনি। “সুয়ারেজ এখন একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। যদিও তার চুক্তিতে একটি ধারা আছে (ক্লাব ছাড়ার), তবে তা বাস্তবে রূপ পাবে কি না, জানি না। দি মারিয়ার সঙ্গেও কথা হয়েছে আমাদের। তবে মনে হচ্ছে, সে অন্য একটি ক্লাবে যোগ দিতে যাচ্ছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য