বাড়িরাজ্যআটক চোরাই কাঠ সহ গাড়ি

আটক চোরাই কাঠ সহ গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুন : গোপন খবরের ভিত্তিতে গাড়িতে করে কাঠ পাচারের সময় আটক বিপুল পরিমাণ অবৈধ চুরাই কাঠ। ঘটনার বিবরণে জানা যায় শনিবার গভীর রাতে বাগমা পুলিশ ফাঁড়ি থানার পুলিশের কাছে গোপন খবর আসে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে অবৈধ চুরাই কাঠ পাচার হতে পারে।

সেই খবরের ভিত্তিতে পুলিশ দরিয়াবাগমা খামারবাড়ি সংলগ্ন এলাকা থেকে TR 03 H 1764 নম্বরের একটি মালবাহী গাড়ি আটক করেন। গাড়িতে থাকা প্রায় ৫০ ফুট কাঠ উদ্ধার করে পুলিশ। পুলিশ গাড়ি সহ চোরাই কাঠ গুলিকে আটক করে থানায় নিয়ে যায়। রবিবার বাগমা ফাঁড়ির পুলিশ উদ্ধার হওয়ার চুড়াই কাঠ সহ গাড়িটিকে গোমতী জেলা বন দপ্তরের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য