স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : প্রেম সংক্রান্ত বিষয় ঘিরে এক ছাত্রের মাথা ফাটিয়ে দিল টিএসআর জওয়ান। ঘটনা কামালঘাট স্কুলে। অভিযুক্ত জওয়ানের নাম বাবুল সরকার। আহত ছাত্রের নাম রূপক সরকার। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে কামালঘাট স্কুলের এক ছাত্রকে স্কুলের সামনে মারধর করে মাথা ফাটিয়ে দিল বাবুল সরকার নামে এক টি এস আর জওয়ান।
ঘটনার বিবরনে জানা যায় বাবুল সরকারের মেয়ের সাথে স্কুল ছাত্র রূপক সরকারের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। এই নিয়ে ৬ মাস পূর্বে দুই পরিবারের মধ্যে আলোচনা হয় এবং আলচনাক্রমে ঝামেলার মিমাংসা করা হয়। কিন্তু বাবুল সরকার তখনই রূপক সরকারকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এই ঘটনার প্রায় ৬ মাস পর শনিবার রূপক সরকার স্কুলে গেলে স্কুলের সামনে আচমকা বাবুল সরকার হেলমেট দিয়ে মারধর শুরু করে তাকে। এতে রূপক সরকারের মাথা ফেটে যায়। পরবর্তী সময় জিবি হাসপাতালে চিকিৎসা করা হয় রূপক সরকারের। রূপক সরকারের বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার কথা জানান। এবং অভিযুক্ত বাবুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান।

