বাড়িরাজ্য৬০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার জীবন কেড়ে নিল রেল

৬০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার জীবন কেড়ে নিল রেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : ধর্মনগর-আগরতলা লোকাল ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার। মৃত মহিলার নাম রসবালা সরকার। ঘটনা মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডি এম কলোনি এলাকায়।

জানা যায়, ডি এম কলোনি এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী রসবালা সরকার বেশ কিছুদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রসবালা সরকার মানসিক রোগে আক্রান্ত হওয়ার ফলে রেল লাইনে চলে যান। এবং রেলের ধাক্কায় ওনার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া জি আর পি থানার পুলিশ সহ তেলিয়ামুড়া থানার পুলিশ।

তেলিয়ামুড়া জি আর পি থানার পুলিশ জানায় ধর্মনগর-আগরতলা লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রসবালা সরকারের। তবে এইটি দুর্ঘটনা, নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয়। এইদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য