বাড়িরাজ্যশতাধিক গাছ ধ্বংস করল বনদস্যুরা

শতাধিক গাছ ধ্বংস করল বনদস্যুরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জুন : কমলপুর মহকুমা ডাববাড়ি পঞ্চায়েত এলাকায় আবারও সরকারি জমি থেকে শাল গাছ কেটে নিয়ে গেল বনদস্যুরা। পরবর্তী সময়ে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ছুটে যায় বন কর্মীরা। বনকর্মীদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বনদস্যুর দল।

এবং প্রতিনিয়ত এলাকায় এ ধরনের ঘটনা সংঘটিত করে চলেছে সন্তোষ নমঃশূদ্র নামে এক বনদস্যু এবং তার সংঘপাঙ্গরা। পরবর্তী সময় বন কর্মীরা অভিযুক্ত সন্তোষের বাড়িতে গেলে গা ঢাকা দিয়ে ফেলে। শেষ পর্যন্ত ব্যর্থ বনকর্মীরা উদ্ধার হওয়া গাছগুলি করে নিয়ে আসে। এদিন প্রায় শতাধিক গাছ কেটে ফেলেছে বনদস্যরা। কিন্তু প্রশ্ন হলো গাছ কিভাবে কাটলো বনদস্যুরা। স্থানীয়দের অভিমত এর পেছনে বন কর্মীদের যুগ সূত্র রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য