Friday, February 6, 2026
বাড়িরাজ্যনগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৈঠক

নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুন : মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে একদিনের আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য অধিকারিক। এদিন পুর নিগম, বিভিন্ন পুর পরিষদ, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের নিয়ে বিশেষ আলোচনা করা হয়। 

 তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অটল জল ধারা মিশন, পি এম আর ওয়াই স্কিম, সম্পত্তি কর সংক্রান্ত বিষয়। বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের শেষ দিন ধার্য করা হয়েছে জুন মাস। তবে নিগম এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। জায়গা নিয়ে প্রধান সমস্যা রয়েছে। জোত এবং নিজস্ব জায়গা না থাকলে এই সুবিধা প্রদান সম্ভব নয়। গরিব গৃহহীন মানুষদের ঘর দেওয়ার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। জায়গা, ফান্ড সমস্যাগুলি নিরসনে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য