Friday, February 6, 2026
বাড়িরাজ্যকৈলাসহরের বিদ্যুতের বেসরকারি সংস্থার বিরুদ্ধে উত্তেজনা জনগণের

কৈলাসহরের বিদ্যুতের বেসরকারি সংস্থার বিরুদ্ধে উত্তেজনা জনগণের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : অভিযোগে জর্জরিত কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেড। কৈলাসহর পুরপরিষদের এক নং ওয়ার্ডের বিমল সিং হাউসিং কমপ্লেক্স এলাকায় পরিষেবা প্রদানের ব্যর্থতার অভিযোগে শুক্রবার গভীর রাতে দফায় দফায় সংস্থার অফিস ঘেরাও সহ শহরের মূল রাজপথ সেন্ট্রাল রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ভোক্তারা।

 শনিবার দুপুর দেড়টা নাগাদও পরিস্থিতি স্বাভাবিক হয় নি। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে কৈলাশহর মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়ভার তুলে দেওয়া হয় বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের হাতে আর সেদিন থেকেই চরম দুর্ভোগ শুরু হয় ভোক্তাদের। ভুয়ো বিদ্যুৎ বিল, নিম্নমানের পরিষেবা, শহর থেকে গ্রামীন প্রতিটি এলাকা বিদ্যুতহীন থাকছে, সংস্থার গাফিলতিতে কর্মীর মৃত্যু ঘটনাও ঘটেছে, কর্মীদের বেতন বঞ্চনার অভিযোগও উঠেছে। অধিক মুনাফার লোভে অদক্ষ কর্মী নিয়োগ করে গ্রাহকদের ভোগান্তি সহ প্রতিদিন নিত্যনতুন অভিযোগের পাহাড় জমলেও রাজ্যের সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগম কিংবা দপ্তরের মন্ত্রী কোন কিছুতেই কর্ণপাত করছেন না। অভিযোগ শুক্রবার কৈলাসহর পুর পরিষদের এক নং ওয়ার্ডের বিমল সিং হাউসিং কমপ্লেক্স এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পরে যায়, বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করা মাত্রই সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানোর চেষ্টা করে কিন্তু প্রায় দুই ঘন্টা যাবাত চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা সশরীরে সংস্থার অফিসে এসে জানিয়ে যায়। কারন সংস্থার কর্মীরা ফোনের রিসিভার নামিয়ে রাখে। সন্ধ্যা পেরিয়ে গেলেও কোনো কর্মী বিদ্যুৎ পরিবাহী তার সারাই করা এবং লাইন শাট ডাউন না করায় এলাকাবাসীরা ফের সংস্থার অফিসে ছুটে আসে এবং একই সাথে জানানো হয় কৈলাসহর থানায়।

বিদ্যুৎ পরিবাহী তার যেখানে ছিড়ে পড়ে সে জায়গা দিয়েই পায়ে হেঁটে চলাচল করেন প্রায় দুই  শতাধিক পরিবারের লোকজন। যেকোনো সময় দুর্ঘটন ঘটতে পারে এমন আশঙ্কায় এলাকার নাগরিকরা একবার কৈলাসহর থানায় একবার বিদ্যুৎ দপ্তরের অফিসে চক্কর কাটতে কাটতে ব্যর্থ হয়ে রাত সাড়ে বারোটা নাগাদ বাধ্য হয়ে কৈলাশহরের সেন্ট্রাল রোড অবরোধ করে একই সাথে সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এক সময় কৈলাসহর থানার পুলিশ ও টি এস আর বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এক্ষেত্রেও থানা বাবুদের কাল ঘাম ঝড়াতে থাকে। কারণ সাই কম্পিউটার লিমিটেডের কোনো কর্মী কিংবা আধিকারিক কেউই পুলিশের কথায় কর্ণপাত করতে রাজি ছিল না। বহু টালবাহানার পর এলাকার প্রধান লাইন শাটডাউন করে দেওয়া হয়, ভোক্তারা অবরোধ তুলে নেয়। কিন্তু শনিবার বেলা দেড়টা পর্যন্ত বিমল সিনহা হাউসিং কমপ্লেক্স এলাকায় সম্পূর্ণ স্বাভাবিক হয়নি পরিস্থিতি, বহু বাড়ি এখনো বিদ্যুৎহীন। ফলে মানুষের মধ্যে এখনো ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। ‌

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য